সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃমোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে সোমবার ২৭ জুলাই কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা-রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেস আলী নায়েব। সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদুল হক মিলন।
কর্মশালায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















