ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নি/হত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৫১) নামে ১ পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ধাক্কায় ১টি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সোনাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন।

আহতরা হলেন- উপজেলার বাপলুপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনের মালবাহী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মাহে আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই পথচারী।

এরপর ট্রাকটি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অটোরিকশার ভেতরে থাকা ৪ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল বারাকা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আওলাদ হোসেন বাসস’কে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহত পথচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নি/হত

আপডেট টাইম : ০৩:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬