ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মিঠাখালী বাজার এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশকর্মী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বন ধ্বংস হলে রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্বও মারাত্মক হুমকির মুখে পড়বে।

সভায় সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শেখ রুস্তুম আলী, গোলাম রসুল, শাহ আলম শিপন, এম রেজাউল ইসলাম, পরিবেশকর্মী নাজমুল হক, জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, ছাত্রনেতা মঈন গাজী, আরাফাত দূর্জয় ও পরিবেশযোদ্ধা মেহেদী হাসান।

বক্তারা বলেন, বন উজাড়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে বিশ্বজুড়ে বাঘের সংখ্যা উদ্বেগজনক হারে কমে যাচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বনদূষণ নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টাইগার অ্যাকশন প্ল্যানের কার্যকর বাস্তবায়নের দাবি জানান তারা।

আলোচনা সভায় আরও উল্লেখ করা হয়, এক সময় বিশ্বের ৩৩টি দেশে বাঘের বিচরণ থাকলেও বর্তমানে মাত্র ৮টি দেশে এ প্রাণী টিকে আছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন ও বাঘ সংরক্ষণে সরকার, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি মিঠাখালী ও চাঁদপাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে বিকেলে বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঘ মহড়া এবং একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট টাইম : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬