ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরের কারাবাসের ইতিহাস, বর্তমানেও জেলে মনোয়ার হাসান জীবন

নিজস্ব প্রতিবেদকঃ

তারিখ ২৯ জুলাই ২০২৬,
আমি আবার কেন জেলে? এই প্রশ্নই আজ বারবার ঘুরে ফিরে আসছে আমার মনে। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা, আদালতের বারান্দা আর কারাগারের অভিজ্ঞতা আমার জীবনের অংশ হয়ে গেছে। বর্তমানেও আমাকে কারাগারে থাকতে হচ্ছে। এই কষ্ট, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন।

আমার দাবি, আমি একটি মিথ্যা মামলায় ষড়যন্ত্রের শিকার। আমি মানুষের কী ক্ষতি করেছি, যার কারণে বারবার আমার বিরুদ্ধে এমন চক্রান্ত করা হচ্ছে ও এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি। আদালত, মামলা আর কারাগার যেন আমার জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডই কি আমার একমাত্র অপরাধ?বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকার পরও আমাকে কারাগারে যেতে হয়েছে। এটি আমার কাছে এক বেদনাদায়ক ইতিহাস। আরও বেশি কষ্ট লাগে, যখন যাদের জন্য দীর্ঘদিন রাজনীতি করেছি, তাদের কেউ কেউ আমাকে রাজনীতিবিদ হিসেবেও স্বীকার করতে চান না।

সম্প্রতি আবুল বাশার হত্যা মামলায় আমার নাম জড়ানো হয়েছে। আমি দৃঢ়ভাবে দাবি করছি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আবুল বাশার আমার কর্মী ছিলেন এবং ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ভদ্র, আদর্শবান ও নিবেদিত রাজনৈতিক কর্মী ছিলেন। আমি কখনোই তার ক্ষতি চাইতে পারি না।আমি আবুল বাশার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। একই সঙ্গে আমি বিশ্বাস করি, প্রকৃত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হবে এবং কেন আমার নাম এই মামলায় জড়ানো হয়েছে, তাও একদিন প্রকাশ পাবে।

আমার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে আমার নাম বিভিন্ন ঘটনায় জড়ানোর চেষ্টা করছে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করেন।৩০ নং ওয়ার্ড এবং আদাবর থানা এলাকার সকল বাসিন্দার প্রতি আমার আহ্বান ও গুজবে কান দেবেন না। সত্য যাচাই করুন, তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করুন। আমি এই হত্যাকাণ্ডে জড়িত কি না, সেটি নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমেই প্রমাণিত হোক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বিগত ১৭ বছরের কারাবাসের ইতিহাস, বর্তমানেও জেলে মনোয়ার হাসান জীবন

আপডেট টাইম : ১২:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬