ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

জেলার জগন্নাথপুর উপজেলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় ২ সহোদরসহ ৪ জন নিখোঁজ হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভাস্থ পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত অরুণ দেবনাথ (৪০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ৩ ব্যক্তি হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০), একই গ্রামের মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্রনাথ ওরফে সতীনাথ (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে পূর্ব ভবানীপুর গ্রাম থেকে কয়েকজন লোক পাশের ভরাউট গ্রামে সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কীর্তনে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে দুটি নৌকায় করে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে একটি নৌকা হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৯ জন যাত্রীর মধ্যে ৫ জন সাঁতরে নিকটবর্তী ভবানীপুর সড়কে উঠে প্রাণে বাঁচলেও বাকি ৪ জন হাওরের পানিতে তলিয়ে যান। পরে একজনকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাসস’কে জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

আপডেট টাইম : ০২:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬