ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

 জেলার শিবগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপে’র বাজার মূল্য ৩৮ হাজার ৪শ’ টাকা।

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার সিরাপগুলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আজ শনিবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

আপডেট টাইম : ০২:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬