ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিষয় ছিল তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ। এই প্রতিযোগিতায় নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সচিব তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বাগত জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি শিক্ষার্থীদের সঠিক ভাষা চর্চা, সঠিক ব্যাকরণ, বাক্যের সঠিক ব্যবহার ও শুদ্ধ শব্দ চয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের কোনো রকম টেনশন থেকে বিরত থেকে রচনার বিষয়বস্তুকে কঠিনভাবে উপস্থাপন না করে সহজ ভাষায় উপস্থাপনের কথা বলেন।

সচিব বলেন, তোমাদের মধ্য থেকে কেউ আগামী দিনে জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা হতে চাইলে নিজেকে ছোটোবেলা থেকেই প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬