ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন সহ-সভাপতি প্রার্থী তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়াঃ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজঃ ৩১৪) আসন্ন ১৪ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম (কাউন্টার মাস্টার) তাঁর নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি উড়োজাহাজ প্রতীক নিয়ে জেলার বিভিন্ন উপজেলা ও বাসস্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করে ভোট প্রার্থনা করছেন।

প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রাম সদর, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীসহ জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় শ্রমিকদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাঁদের ন্যায্য অধিকার, কল্যাণ ও ঐক্য রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করে আসছেন বলে প্রচারণায় উল্লেখ করা হয়। শ্রমিকদের দাবি, তাজুল ইসলাম সবসময় সাধারণ শ্রমিকদের খোঁজখবর রাখেন এবং প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ান। নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে কাজ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

প্রচারণাকালে মোঃ তাজুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে শ্রমিক ভাইদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও তাঁদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। তাই আগামী ১৪ আগস্ট উড়োজাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন কামনা করছি।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন সহ-সভাপতি প্রার্থী তাজুল ইসলাম

আপডেট টাইম : ১২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬