ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের সাজাপ্রাপ্ত অ/স্ত্র মা/মলার পলাতক আ/সা/মি গ্রে/প্তার, এনআইডি পরিবর্তন করে দীর্ঘদিন আ/ত্মগোপনে

জাকির ফরাজীঃ

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-৮, বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের যৌথ অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি মো. ফয়জুল হক ওরফে সজল ওরফে ফয়জুল হক সরদার। তার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী এলাকায়।র‌্যাব জানায়, ঢাকা মহানগরের গুলশান থানার অস্ত্র আইনের একটি মামলায় (মামলা নং-২১(৩)১১) আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যা বরিশালের বানারীপাড়া থানায় কার্যকর ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার এড়াতে আসামি অত্যন্ত কৌশলে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং ধারাবাহিক নজরদারির মাধ্যমে র‌্যাব তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বছরের সাজাপ্রাপ্ত অ/স্ত্র মা/মলার পলাতক আ/সা/মি গ্রে/প্তার, এনআইডি পরিবর্তন করে দীর্ঘদিন আ/ত্মগোপনে

আপডেট টাইম : ০২:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬