ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

সৃজিতের সুরে অনির্বাণের গান

বিনোদন ডেস্ক: পরিচালকের আগামী ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয় না করলেও এবার নতুন অবতারে দর্শক পাবেন অনির্বাণকে। আগামী ৫ আগস্ট, বুধবার রেকর্ডিং হবে এই গানের। এর আগে সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে ‘কিচ্ছু চাইনি আমি’ গানটি ছিল অনির্বাণের কণ্ঠে। সেই গান দর্শক মহলে দারুণ জনপ্রিয় হয়েছিল।

এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া সৃজিত পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমাতেও গান গেয়েছিলেন অনির্বাণ। তবে তখন সুরকার ছিলেন না সৃজিত। নতুন সিনেমায় পরিচালক ও অভিনেতার এই সংগীত সহযোগিতাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও অনির্বাণ কোন গান গাইছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সম্প্রতি সিনেমাটি নিয়ে একের পর এক তথ্য প্রকাশ করছেন নির্মাতারা। এর আগে ছবিতে অভিনেত্রী ইধিকা পালের ক্রিকেটার লুক প্রকাশ করা হয়। নেট প্র্যাকটিসে তাকে নিজেই প্রশিক্ষণ দিতে দেখা যায় সৃজিতকে।

‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমাটি নির্মিত হচ্ছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে কেন্দ্র করে। তার ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

সিনেমাটিতে গোয়েন্দা কানাইচরণ চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

গোয়েন্দা ও থ্রিলারধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৃজিত মুখার্জীর। এর আগে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ও ‘দশম অবতার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। নতুন এই সিনেমার মাধ্যমে আবারও গোয়েন্দা ঘরানায় ফিরছেন এই নির্মাতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

সৃজিতের সুরে অনির্বাণের গান

আপডেট টাইম : ০৪:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬