মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খুলনা জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি এর স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
অনুমোদিত কমিটিতে আহবায়ক হিসেবে আলি ইমরাজ জুয়েল এবং সদস্য সচিব হিসেবে এইচ এম খলিলুর রহমান কে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের নেতৃত্বে ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটি খুলনা জেলায় সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামীতে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে বলেও জানানো হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























