ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

অসহায় দম্পতি পাশে দাঁড়ালেন রাঙ্গাবালীর ইউএনও

জেলার রাঙ্গাবালীর এক অসহায় ও অসুস্থ দম্পতির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

সম্প্রতি পলিথিন মাথায় দিয়ে রাত কাটানো ওই দম্পতির বাড়িতে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নেন এবং

তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জানা গেছে, উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের আমলিবাড়িয়া গ্রামের বাসিন্দা মোসলেম রাড়ি ও তার স্ত্রী রওশনারা বেগম দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। দু’জনই নানা দূরারোগ্য ব্যাধিতে ভুগছেন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে সামান্য জায়গার ওপর তৈরি জরাজীর্ণ একটি ঘরে বসবাস তাদের।

সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। এমনকি বৃষ্টির পানিতে ঘরের আসবাবপত্র ভিজে গেলে পলিথিন মাথায় দিয়েই রাত কাটাতে হয় এই প্রবীণ দম্পতিকে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও মো. নাজমুল হাসান ওই দম্পতির বাড়িতে যান। এ সময়

তিনি তাদের শারীরিক ও সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবং দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেন।

একই সঙ্গে সরকারি বিভিন্ন সহায়তার আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বাসস’কে বলেন, ‘অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রশাসনিক দায়িত্বের অংশ। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ওই দম্পতির স্থায়ী মাথা গোঁজার ঠাঁইসহ অন্যান্য সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তার এমন মানবিক উদ্যোগে সন্তোষ ও প্রশংসা ব্যক্ত করেছেন স্থানীয় এলাকাবাসী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

অসহায় দম্পতি পাশে দাঁড়ালেন রাঙ্গাবালীর ইউএনও

আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬