ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফিন্যানশিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল’ গঠনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের অর্থনীতির সার্বিক বিষয় দেখভালের জন্য একটি ‘ফিন্যানশিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল’ গঠনের পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)। সংস্থাটির ফিন্যানশিয়াল সেক্টর স্ট্যাবিলিটি রিভিউ (এফসিসিআর) মিশন গতকাল বাংলাদেশে তাদের ১২ দিনের সফর শুরু করেছে। দেশের আর্থিক খাতের সার্বিক দিক নিয়ে আলোচনা এবং সর্বশেষ অবস্থা জানতেই এসেছে আইএমএফের এফসিসিআর মিশনটি।

আইএমএফের মতে, ব্যাংক কমিশনের পাশাপাশি ‘ফিন্যানশিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল’ গঠন করলে অর্থনীতির গতি-প্রকৃতি, চড়াই-উতরাই এবং নানা সমস্যা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে এবং তা সমাধানে কাজ করা যাবে। এ ছাড়া নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে সরকারের ক্ষমতা, সরকারের বেতন কাঠামো থেকে বাংলাদেশ ব্যাংকের বেতন কাঠামো পৃথককরণ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন অনুশাসন বা আদেশের ক্ষমতা সংশোধনসহ একগুচ্ছ সুপারিশ করেছে আইএমএফ। আইএমএফ প্রতিনিধিদলটি তাদের সফর শুরুর প্রথম দিনেই গতকাল ‘ফিন্যানশিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল’ গঠন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে।

আইএমএফের পক্ষ থেকে গত মঙ্গলবার আর্থিক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন সুপারিশ ও প্রশ্ন পাঠানো হয়েছে। এতে দেখা গেছে, এবারের মিশনটির বিশেষ দৃষ্টি থাকবে সরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতার বিষয়টি। আইএমএফের সুপারিশে বলা হয়েছে, সরকারি ব্যাংক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সর্বময় ক্ষমতা দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৬ ধারা সংশোধন করতে হবে।

আইএমএফের এসব সুপারিশের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘আইএমএফের সুপারিশগুলো ঠিক আছে। তবে শুধু আইন সংশোধন করলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের অধীনে বেসরকারি ব্যাংকগুলো আছে। সেগুলোর বেশির ভাগই খেলাপি ঋণে জর্জরিত। এগুলো ভালো নেই। তাই কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব বাড়ালেই যে সরকারি ব্যাংকের সব পরিবর্তন হয়ে যাবে এমন ভাবার কারণ নেই। তবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো উচিত। আর আইএমএফ যে কাউন্সিল গঠনের কথা বলেছে তাতে কিছু হবে বলে আমার মনে হয় না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফিন্যানশিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল’ গঠনের পরামর্শ

আপডেট টাইম : ১২:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯