ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

গুগলে এখন থেকে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: গুগলের কর্মীরা এখন থেকে কর্মক্ষেত্রে রাজনৈতিক আলোচনা করতে পারবেন না। গুগল কর্তৃপক্ষ তাদের কর্মীদের জন্য নতুন এই নীতি প্রকাশ করেছে।

নীতিমালা অনুযায়ী রাজনৈতিক আলাপ ও সাম্প্রতিক খবর নিয়ে আলোচনায় কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এক ব্লগ পোস্টে গুগলের নীতি প্রকাশ করে বলা হয়েছে, যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তার সেই কাজ করাই হচ্ছে প্রাথমিক দায়িত্ব। কাজের সময় কাজ বর্হিভূত আলাপ নিয়ে সময় নষ্ট করা যাবে না। কাজেই এখন থেকে গুগলের কর্মীদের কাজের সময় রাজনৈতিক আলাপ বাদ দিতে হবে।

ব্লগ পোস্টে আরও বলা হয়েছে, গুগলে কাজ মানেই ব্যাপক দায়িত্বের কাজ। কোটি কোটি মানুষ গুগলের ওপর মানসম্মত ও নির্ভরযোগ্য পরিষেবার ওপর প্রতিদিন নির্ভর করেন। তাদের আস্থাকে সম্মান জানানো ও নিজেদের পণ্য ও সেবার স্বচ্ছতা ধরে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।

গুগলের নতুন নীতিতে কর্মীদের দায়িত্ব নিতে বলা হয়েছে। যিনি যা বলবেন, তার জন্য তিনি দায়ী হবেন। এ ছাড়া কর্মক্ষেত্রে কারও নাম নিয়ে বিদ্রূপ বা ট্রল করা হলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া গুগল সম্পর্কে কোনো খারাপ তথ্য দেওয়া যাবে না। গুগলের পণ্য ও সেবা সম্পর্কে কোনো কর্মী ভুয়া তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

গুগলে এখন থেকে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ

আপডেট টাইম : ০১:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯