ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এমন গুজব যারা ছড়াচ্ছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে গুজব কানে আসেনি, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত আমলে নিতে চাচ্ছি না।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের দেশ-জাতি-জনগণ সবাই ব্যস্ত।

আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, জাতি একজন কাঙ্ক্ষিত জনপ্রিয় গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।’

বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে সম্পর্কটা কেমন যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন- দুই দেশের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।

আমরা অধীর আগ্রহী অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।
মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে।

মন্ত্রী আরো বলেন, তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। এরই মধ্যেই বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬