ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পবিত্র ব্যাপারীকে সন্ধ্যার পর কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে স্বপন মিস্ত্রি ও তার দুই ছেলে উজল মিস্ত্রি & সজল মিস্ত্রি নৃশংসভাবে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে পবিত্র ব্যাপারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে তাঁর স্বজনদের কাছ থেকে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁর এক হাত ও এক পায়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করার পাশাপাশি কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তাঁর হাত-পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর।

স্থানীয়দের অভিযোগ,
স্বপন মিস্ত্রি ও তাঁর ছেলেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন সময়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।

পবিত্র ব্যাপারীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

প্রশাসনের প্রতি তাদের জোর দাবি, ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা ।

আহত পবিত্র ব্যাপারীর জীবন রক্ষা ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে প্রার্থনা কামনা করেছেন তারা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

আপডেট টাইম : ১১:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬