ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

এবার ডিসির গানের ভিডিও ভাইরাল

নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) আপত্তিকর ভিডিও ভাইরালের পর গতকাল রোববার (২৫ আগস্ট) থেকে তার একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি বাসাবাড়িতে বসে ডিসি আহমেদ কবীর গান গাইছেন। সেখানে উপস্থিত কয়েকজন তার গান শুনছেন। কেউ কেউ তা মোবাইল ফোনে তা ভিডিও করেন। ৫ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে গান গাইতে থাকা ডিসি আহমেদ কবীরের পাশে তার স্ত্রীকেও দেখা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে নারী অফিস সহকারীর আপত্তিকর একটি ভিডিও পোস্ট করা হয়। তবে শুক্রবার সকাল থেকে ওই আইডিতে আর ওই ভিডিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যেই ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ডিসির এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর।

এদিকে গতকাল রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে ডিসির সেই আপত্তিকর ভিডিও নিয়ে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, জামালপুরের ডিসি অনৈতিক কাজ করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অধিকতর তদন্তের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/ohr.page/videos/439999969935398/

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এবার ডিসির গানের ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯