ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেমিনার

অনলাইন ডেস্ক, সিটিজিন নিউজ: বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ আগস্ট) ফ্লোরিডার এনাসটাসিয়া মসকিটো কন্ট্রোল ডিস্ট্রিক্ট অব সেন্ট জনস কাউন্ট্রিতে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সংস্থার পরিচালক ড. রুডি সুর সভাপতিত্বে এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের বিজ্ঞানী ও মশা গবেষক ড. মো. আসাদুজ্জামান মিয়া।

স্থানীয় সেন্ট অগাস্টিনের ডিস্ট্রিক্ট কমিশনারসহ সেমিনারে উপস্থিত ছিলেন- মশার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা বিভিন্ন দেশের বিজ্ঞানী, ইন্টার্ন গবেষক, টেকনেশিয়ান, বায়োলজিস্ট, এন্টোমোলজিস্ট, ডিএনডব্লিও কীটনাশক কোম্পানির কর্মকর্তাসহ প্রায় অর্ধশত আমেরিকান প্রতিনিধি।

সেমিনারে বাংলাদেশে এডিস মশা ও ডেঙ্গু রোগের সাম্প্রতিক প্রাদুর্ভাব, আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এতে মশার কীটনাশকের প্রতিরোধীর বর্তমান অবস্থা, কীটনাশকের (অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইড) সঠিক ব্যবহার, প্রয়োগ তালিকায় নতুন ও কার্যকরী অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইড যোগ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ড. মো. আসাদুজ্জামান মিয়া দীর্ঘদিন যাবত এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি পেশায় একজন শিক্ষক। বাংলাদেশের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

বর্তমানে তিনি ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার ভিজিটিং শিক্ষক ও মশা নিয়ে গবেষণা করছেন। চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও আমেরিকার বিভিন্ন প্রফেসরের সঙ্গে তার গবেষণা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেমিনার

আপডেট টাইম : ০৫:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯