ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘গণ্ডি’র সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় চলচিত্র ‘গণ্ডি’র সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড এবং গড়াই ফিল্মসের মধ্যে এ সম্পর্কে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সি আই কনজ্যুমার ব্র্যান্ডস এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ আলমগীর এবং গড়াই ফিল্মসের পক্ষে নির্মাতা ফাখরুল আরেফিন খান চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানের উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাখরুল আরেফীন খান বলেন, ‘বর্তমান সময়ে একটি ভালো গল্প পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে চ্যালেঞ্জিংও বটে। ফলে অনেক সময় বাজেট নির্দিষ্ট থাকে না। ফলে অনেক সময় বাজেটের অভাবেই কোনো মতে একটি গল্প বলতে হয়। এই পরিস্থিতিতে এ সি আই পরিবারের পাশে দাঁড়ানোয় আমাদের জন্য বেশ উপকারই হলো।’

এ প্রসঙ্গে জনাব সৈয়দ আলমগীর বলেন, ‘দেশের প্রথম সারির বড় প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে এসিআই লিমিটেড। এই কম্পানির চারটি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের সমন্বয়ে ২৫টির অধিক ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটে কাজ করছেন ২০ হাজারের অধিক কর্মী। একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে অনেক তরুণ এ সি আই লিমিটেডে চাকরি করার স্বপ্ন দেখেন। প্রতিবছরই বিভিন্ন সেক্টরে কয়েক হাজার লোক নিয়োগ করে এ সি আই। এবারের আমরা সিনেমার সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে কাজ করছি। আমরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবো। তবে নিশ্চয়ই তা ভালো সিনেমার ক্ষেত্রে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। আসছে সেপ্টেম্বরে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ হবে। ফাখরুল আরেফীন খান জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হবে। সেখানে থাকবেন ফেলুদা খ্যাত সব্যসাচী, সুবর্ণা মুস্তাফাসহ আরো অনেকে।’ গণ্ডি ছবিতে আরো অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘গণ্ডি’র সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন

আপডেট টাইম : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯