ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিরোধিতাকারীরাও নৌকায় উঠতে চায় : হাছান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দুঃসময়ে আওয়ামী লীগের বিরোধিতাকারীরাও নৌকায় উঠতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন প্রধান অতিথি।
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ পর পর তিনবার ক্ষমতায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে অতীতে দুঃসময়ে, তারাও আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেয়ার প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে, দুঃসময়ে কারা দলের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল। তাদেরই নেতৃত্বে রাখতে হবে। তাদেরকে নিয়েই পথ চলতে হবে।’

তিনি বলেন, ‘যখন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বঙ্গবন্ধু হত্যার ৪২ বছর পর্যন্ত আমরা অতিক্রম করতে পারিনি। আমরা ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুর রেকর্ড বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অতিক্রম করতে পেরেছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। জিয়াউর রহমানসহ যারা নেপথ্যের কুশীলব ছিল তাদের বিচার হয়নি। তাই আজকে সময়ের দাবি হচ্ছে, জাতির দাবি হচ্ছে- ৫০ বছর পরের, ১০০ বছর, ২০০ বছর পরের প্রজন্ম যাতে সত্য জানে সেজন্য বঙ্গবন্ধুর হত্যার যারা কুশীলব ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিল তারা কারা? তাদের মুখোশ উন্মোচন করা, তাদের বিচার করা হচ্ছে সময়ের দাবি।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘জনগণের দাবি হচ্ছে একটি কমিশন গঠন করে যারা কুশীলব ছিল মুখোশ উন্মোচন করা, জিয়াউর রহমানসহ যারা ছিল তাদের বিচার করা।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিরোধিতাকারীরাও নৌকায় উঠতে চায় : হাছান

আপডেট টাইম : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯