ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত

মোঃ আব্দুল কাদের:
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:

মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহের ত্রিশালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দূপুরে ত্রিশাল কনভেনশন সেন্টার টিএমসি হাসপাতাল সংলগ্ন নওধার জিরোপয়েন্ট এলাকায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয়  সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তিনি শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিন।

এ ছাড়া ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিক মাহমুদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রনি এবং

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর এবিএম মোশাররফ হোসেন ও প্রফেসর এমএ বাসার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ২১৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত

আপডেট টাইম : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬