ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মেডিকেলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শুধুই সান্ত্বনার!

ফাইল ছবি

আশায় বুক বেঁধে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৬২ শিক্ষার্থী। উত্তরপত্র দেখার সময় হয়তো অনিচ্ছাকৃত কোনো ভুলে তাদের মেধাতালিকায় ঠাঁই হয়নি ভেবেছিলেন। তবে তাদের জন্য দ্বিতীয়বারও নতুন কোনো সুখবর আসেনি। ৯৬২ ভর্তিচ্ছু শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আগের নম্বরই রয়ে গেছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জাগো নিউজকে বলেন, উত্তরপত্রে কোনো ধরনের ভুল পাওয়া যায়নি। আবেদনকারী প্রত্যেকের উত্তরপত্র মেশিনে পুনঃনিরীক্ষা ছাড়াও হাতেকলমে দেখা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ জুড়ে ৯৬২ আবেদনকারীর খাতা দেখার কাজ শেষ হয়েছে। ইতোমধ্যেই ফলাফলে কোনো পরিবর্তন নেই মর্মে মোবাইলে ক্ষুদেবার্তায় সকলকে জানিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সান্ত্বনার জন্যই খাতা পুনঃনিরীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সদস্যদের উপস্থিতিতে যেভাবে পৃথক দুই মেশিনে ভর্তি পরীক্ষার খাতা দেখা হয় সেখানে ভুল হওয়ার সুযোগ থাকে না বললেই চলে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে গত ১৭ অক্টোবর ২৬ অক্টোবর (মোট ৯ দিন) ভর্তিচ্ছু শিক্ষার্থী অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এ সময়ে মোট ৯৬২ জন ছাত্রছাত্রীর আবেদনপত্র জমা পড়ে।

উল্লেখ্য, চলতি বছর অনুষ্ঠিত মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৮০ হাজার ৮১৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে ৪১ হাজার ১৩২ জন পাস করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মেডিকেলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শুধুই সান্ত্বনার!

আপডেট টাইম : ০৮:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭