ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প অবশেষে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অধ্যক্ষ গ্রেপ্তার পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন গিল জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করলো পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃত্যু, ২৪ ঘণ্টায় ৯ ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

বিনোদন ডেস্ক: গানের নাম ‘কাহিনি এখনো বাকি’। কোন কাহিনি? শুনলে আর দেখলে তার কিছুটা আঁচ পাওয়া যায়। সেই ফেলে আসা সময়, নব্বই দশকের ঝিরঝির কিন্তু রঙিন আর চিরসবুজ সময়। সেই সময়েরই কাহিনি যেন ফিরে এলো গানের কথা-সুর আর দৃশ্যায়নে।

গানটি মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’র। গানটির কথা, সুর ও সংগীতায়োজন সৈয়দ নাফিসের; তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন মৌমিতা বড়ুয়া। এর আগে তাদের ‘প্রেমের মতন লাগে’ গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

নতুন গান নিয়ে শ্রোতাদের উদ্দেশে মৌমিতা বললেন, ‘গানটা আমার খুব পছন্দের, কারণ যেই সময়ের কথা ভেবে এই গান, ওই সময়টা আমাদের একটা প্রজন্মের ভীষণ প্রিয়। সেটা হলো নব্বই দশক। শুনে দেখুন, মনে হবে এটা সেই সময়!’

গানের দৃশ্যে সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর রসায়নে পুরনো দিনের আবহ খুঁজে পাচ্ছেন দর্শক। ওয়েব সিনেমাটির গল্পও সেই সময়ের কথাই বলবে। যদিও এর গোমর এখনই ফাঁস করতে চাইছেন না নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। কেবল এটুকু বলেছেন, ‘এটি মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আরমান বিন মাহমুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

আপডেট টাইম : ১০:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬