ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ দুই কার্গো এলএনজি আনছে সরকার বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ আগামীকাল এশিয়াডে আবাসন সমস্যায় বাংলাদেশ আরচ্যারি দল ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট সারাকে অপসারণে ভোটের সীমা কমাল সিনেট মায়ের তরী-পরিদর্শনে বিমোহিত নরওয়ের রাষ্ট্রদূত সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমান বন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

শিশু হ/ত্যার দায়ে ঝিনাইদহে আসামির যাবজ্জীবন

ঝিনাইদহে আলোচিত শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলার একমাত্র আসামি শান্তনা খাতুনকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত। ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের শিশু সাবাকে গত বছরের ৩ ডিসেম্বর হত্যা করেন শান্তনা।

মঙ্গলবার ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সকালে পবহাটি গ্রামের সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের মেয়ে সাইমা আক্তার সাবা বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘরের ভেতর থেকে শিশু সাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ঝিনাইদহ সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মনোজ কুমার ঘোষ গত ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২৭ জন সাক্ষ্য দেন।
এরআগে গ্রেপ্তারের পর জবানবন্দিতে আসামি দাবি করেন, ঘটনার দিন আসামি শান্তনা খাতুনের ছেলে আবু জুবায়েরের সঙ্গে খেলতে গিয়ে শিশু সাবার মারামারি হয়। এক পর্যায়ে সাবার মাথায় আঘাত করেন শান্তনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ঘরের ভেতর লুকিয়ে রাখেন শান্তনা।

মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. কাজী একরামুল হক বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত আসামি শান্তনা খাতুনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।

একরামুল হক বলেন, ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে আমরা আসামির সর্বোচ্চ শাস্তির জন্য আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ

শিশু হ/ত্যার দায়ে ঝিনাইদহে আসামির যাবজ্জীবন

আপডেট টাইম : ০১:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬