রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্বোধন পরবর্তী আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাগুফতা সুলতানা বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে আরো সুগম করতে হবে। সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক চাকা’কে সুদৃঢ় করা, অর্থনীতির অগ্রগতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি পরিবার, একটি সমাজ এ বিশ্বাস থেকেই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ রাজবাড়ীর পথ চলা শুরু।
সাগুফতা সুলতানা আরও বলেন, সমাজে পুরুষের পাশাপাশি নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা কঠিন চ্যালেঞ্জ। প্রকৃত ক্ষমতার ভিত্তি হল, নিজের আত্মপরিচয় ও অর্থনৈতিক সক্ষমতাকে নারী যখন নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন, তখন তার আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পায়। পরিবার ও সমাজে তার অবস্থান শক্তিশালী হয়। বর্তমান শিল্পবান্ধব সরকারের সহযাগিতা নিয়ে আগামী দিনে দেশকে আরো আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এগিয়ে যাব, এটিই আমাদের প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক তান্মিনা বারী, সহ সভাপতি পারভিন সুলতানা, কার্যকরী পরিষদের সদস্য মমতাজ বেগম, ফরিদা পারভীন লিপিসহ কার্যকরী পরিষদের ১৩ সদস্যের মধ্যে ১০ জন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গত ৯ সেপ্টেম্বর রাজবাড়ীর টিএনটি পাড়ায় নিজস্ব জায়গায় শিল্পটির কার্যালয় উদ্বোধন করা হয় এবং আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে তা সাংবাদিকদেরকে অবহিত করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















