ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন: মালয়েশিয়ায় নতুন বিতর্ক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দুই কার্গো এলএনজি আনছে সরকার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী কালীগঞ্জে ধর্ষণের মা/মলায় পলাতক এনসিপি নেতা আ/টক সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির সভা

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত

উশুকা জিন্নাত আক্তারের হাত ধরে নাগোয়ায় পদকের আনুষ্ঠানিকতায় প্রথমবারের মত উড়লো বাংলাদেশের পতাকা। এশিয়ান গেমসে উশুতে ৫২ কেজি ওজনশ্রেনীর ফাইটে ব্রোঞ্জ পদক জয় করেছেন জিন্নাত। সেই সাথে গেমসের পঞ্চম দিনে এসে পদক তালিকায় নাম উঠলো বাংলাদেশের।

পদক গতকালই নিশ্চিত হয়েছিল। আজকের সেমিফাইনাল ছিল সেই পদকের রঙ নির্ধারক।

শক্তিশালী চীনের ইউ ডির বিপক্ষে পেরে ওঠেননি জিন্নাত আক্তার। ০-৪ পয়েন্টে হেরে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে।

এর আগে প্রথম রাউন্ডে বাই পান জিন্নাত। খেলতে হয়নি কোয়ার্টার ফাইনালওÑইন্দোনেশিয়ার থারিসা ফ্লোরেন্তিনার ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাইড হন। ফলে না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন জিন্নাত আক্তার। উশুতে স্বর্ণ ও রুপার সঙ্গে দুটি ব্রোঞ্জ পদকও থাকে (প্রতিযোগীর সংখ্যা ৮ কিংবা কম হলে অবশ্য ব্রোঞ্জ পদক একটাই থাকে)। নারীদের ৫২ কেজি ফাইট ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ১৫ প্রতিযোগী। ফলে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে নিশ্চিত হয়েছিল পদকও।

পদক জয়ের পর জিন্নাত বলেন, ‘আমার প্রথম আন্তর্জাতিক গেমস এটা। আল্লাহর রহমতে এখান থেকে পদক পেয়েছি। সেমিফাইনাল ম্যাচের আগে সারারাত ঘুমাতে পারিনি।’

তিনি আরও বলেন, সারা বছর নিবিড় অনুশীলনের জন্য নিজস্ব একটি ভেন্যু খুব প্রয়োজন। সাথে প্রয়োজন বিদেশি কোচ। তাহলেই উশুতে আরও অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বক্সার মোশাররফ হোসেন বাংলাদেশকে প্রথম কোন পদক উপহার দিয়েছিলেন। সেটিও ছিল ব্রোঞ্জ। দীর্ঘ ৪০ বছর পর মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত

আপডেট টাইম : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬