ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৩ মা/দক ব্যাবসায়ী গ্ৰে/ফ/তার সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে গ্রিন ভয়েসের মানববন্ধন, ও স্মারকলিপি প্রদান উলিপুরে সার বিতরণ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন: মালয়েশিয়ায় নতুন বিতর্ক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দুই কার্গো এলএনজি আনছে সরকার

সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‎জাকির ফরাজীঃ
দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
‎বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

‎পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা।

‎আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।‎সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো চক্রান্তই রাজপথের আন্দোলন ও সাধারণ মানুষের সজাগ অবস্থানকে দমিয়ে রাখতে পারবে না। যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
‎উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিরোজপুর জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬