ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শ্রীলঙ্কান নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজের ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ চট্টগ্রাম ত্যাগ

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: আজ বৃহস্পতিবার সকালে চারদিনের শুভেচ্ছা সফর শেষে শ্রীলঙ্কান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ চিটাগাং ড্রাই ডক জেটি ত্যাগ করেছে।

যুদ্ধজাহাজ দু’টি চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দু’টিকে বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বাংলাদেশ সফরকালে জাহাজ দুটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করেন। তাছাড়া, বাংলাদেশ ও শ্রীলংকা নৌবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটদের অংশগ্রহণে একটি প্রীতি বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চারদিনের শুভেচ্ছা সফরে জাহাজ দু’টি গত ২৬ আগস্ট বাংলাদেশে আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শ্রীলঙ্কান নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজের ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ চট্টগ্রাম ত্যাগ

আপডেট টাইম : ০৯:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯