ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পবিত্র হজ পালন শেষে ৫৭ হাজার হাজি দেশে ফিরছেন

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: পবিত্র হজ পালন শেষে ৫৭ হাজার ১৯ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালতি ৭১টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৮৫টিসহ মোট ১৫৬টি ফ্লাইটে এসব হাজিরা দেশে ফেরেন। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার মক্কার ভারতীয় হজ অফিসে বাংলাদেশ এবং ভারতের হজ অফিসের কর্মকর্তাদের মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুই দেশের হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বাংলাদেশ হজ অফিসের পক্ষে মক্কাস্থ কনসাল (হজ) মোহাম্মাদ আবুল হাসান, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের সদস্য এবং আইটি দলের দলনেতা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বুলেটিনে জানানো হয়, সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে প্রদত্ত সেবা সংখ্যা ৫৬ হাজার ৯৫৮ ও মিনা হইতে প্রদত্ত সেবা সংখ্যা ৪ হাজার ৮৮৯টি।

এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১ লাখ ১১ হাজার ৯৫৫টি। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত চিকিৎসা সেবা সংখ্যা ১ লাখ ১১ হাজার ৯৮০ জন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পবিত্র হজ পালন শেষে ৫৭ হাজার হাজি দেশে ফিরছেন

আপডেট টাইম : ১০:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯