ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহন মন্ত্রী বরগুনায় খাকদোন নদীতে ঝুঁকি নিয়ে খেয়াপাড় করে চলে নারী মাঝি লিলির সংসার আশা করছি আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে : ইসি আনোয়ারুল পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ ও নেশনস লিগ জিততে চান রোনালদো ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান জাতিসংঘের ভাষণে মামদানিকে আক্রমণ করতে পারেন নেতানিয়াহু ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী

আশা করছি আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমরা আশা করছি, আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসির নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা  আপনাদেরকে জানানো হতে পারে।’

তিনি বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে যে পাবলিক পরীক্ষাসমূহ রয়েছে, সেগুলোকে ব্যাঘাত না ঘটিয়ে এবং কোমলমতি ছাত্র-ছাত্রীরা যেনো নির্বিঘ্নে ও সুশৃঙ্খল সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) চিন্তাভাবনা করছে।’

তিনি আরো বলেন, সাধারণত বার্ষিক পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই হয়। সেই বিবেচনা করেই আমরা নির্বাচনের তফসির নির্ধারণ করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলতে পারি নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিবেচনা করে এই পর্যায়ে আমরা এই সময়ে কোন সুযোগ দেখছি না।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুনির্দিষ্টভাবে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন শেষ করা বিষয়ে একটা টাইমলাইন ধরে আমরা চিন্তাভাবনা করছি। এর মধ্যে যদি সব মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যায় তখন ইউনিয়ন পরিষদের সংখ্যা আরো বাড়বে। প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও এক একটা ধাপে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা আশা রাখি, পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

আশা করছি আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে : ইসি আনোয়ারুল

আপডেট টাইম : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬