ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

পিবিআইয়ের হাতে প্রতারক টিটু গ্রে/প্তার

​উত্তরা (ঢাকা): সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে এক ইতালি প্রবাসীর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।​আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে অবস্থিত পিবিআই ঢাকা জেলার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

​গ্রেপ্তারকৃত তোফায়েল আলম টিটু ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ছয়ান হাজার রামতোল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বাহের বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগম (৪৬)-এর ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান (২২)-এর সঙ্গে ফেসবুকে ‘লেডি কোলকাত/নারী যোদ্ধা’ নামক একটি আইডির মাধ্যমে পরিচয় হয় টিটুর। টিটু বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও ব্যবহার করত এবং ফোনে হুবহু নারীকণ্ঠে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে নিজের ভুয়া মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে শাহাদাতের মায়ের কাছ থেকে আনুমানিক ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

​প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী পরিবার প্রথমে আদালতে সিআর মামলা দায়ের করলে প্রাথমিক তদন্তে বিকাশ ও নগদের লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-২৮, তারিখ- ১০/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড) রজু করা হয়। গত ১৩ সেপ্টেম্বর থেকে পিবিআই ঢাকা জেলা স্বউদ্যোগে মামলাটির তদন্ত শুরু করে।পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মনজুর রহমান অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আসামি তোফায়েল আলম টিটু বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

​পিবিআইয়ের তদন্তে দেখা গেছে, টিটু নারীকণ্ঠে কথা বলতে পারদর্শী হওয়ায় এই কৌশল কাজে লাগিয়ে দেশে ও প্রবাসে থাকা আরও অনেকের সঙ্গে নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া কিশোরগঞ্জ জেলার আদালতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।​পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত এ ধরনের প্রতারণা রোধে এবং জড়িয়ে পড়া চক্রগুলোকে আইনের আওতায় আনতে পিবিআইয়ের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

পিবিআইয়ের হাতে প্রতারক টিটু গ্রে/প্তার

আপডেট টাইম : ০১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬