রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৪৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৯টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিসহ ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৬০টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৪১৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯১টি গাড়ি ডাম্পিং ও ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















