ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো! সম্পর্ক ঠিক রাখতে যেটা সত্যি কাজে দেয়, বিশেষজ্ঞের পরামর্শ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবির ২৯ শিক্ষার্থী মনোনীত অক্টোবরে শেষ হতে পারে জিয়াউলের গুম-খুনের মামলার বিচার কাজ পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব বাংলাদেশের এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট, নিরপেক্ষতার কঠোর সংজ্ঞা নিয়ে সিদ্ধান্ত দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক: বলা চলে, ঢাকাই সিনেমার প্রথম ‘স্টার কিড’ আব্রাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের এই পুত্র জন্মের এক বছরের মাথায় গোটা দেশের আলোচিত নামে পরিণত হয়। তারকা দম্পতির (তৎকালীন) সুবাদে জয়ও বিপুল পরিচিতি পায়। তার নামে বহু ফেসবুক পেজ ও গ্রুপ চালু হয়েছিল। অনেক তারকার চেয়েও তাকে নিয়ে চর্চা ছিল ঢের বেশি।

সেই জয়ের জন্মদিন আজ। দশ বছর পূর্ণ হলো তার। বিশেষ দিনে বাবা-মা দুজনের কাছ থেকেই মিলল শুভেচ্ছা বার্তা।

শাকিব খান পোস্ট করেছেন জয়ের একক ছবি। যেখানে একটি কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরে দাঁড়িয়ে জয়। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

এর আগে জন্মদিনের প্রথম প্রহরেই জয়কে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কারণে দুজনেই খবরটি গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। বছর খানেক পর, ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা সামনে আনেন অপু। সে সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

আপডেট টাইম : ০৮:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬