ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

গোপন কাবিননামার অভিযোগ সেনাসদস্য সবুজ মাহমুদের বিরুদ্ধে, অন্যদিকে তদন্ত নথিতে চাঞ্চল্যকর তথ্য

রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধিঃ

একটি সরকারি চাকরি স্বপ্ন, দীর্ঘদিনের অপেক্ষা। পরিবারের প্রত্যাশা ও ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষার মধ্যেই হাতে আসে কাঙ্ক্ষিত চাকরির নিশ্চয়তা। কিন্তু চাকরিতে যোগদানের আগেই বিয়ে এবং পরবর্তীতে সেই বিয়ের তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেঘারপাড়া এলাকার কুদ্দুস প্রামানিকের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সবুজ মাহমুদের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর সংশ্লিষ্ট একটি তদন্ত নথিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে কর্মরত নং-১৮১৮৯২৮ সবুজ মাহমুদ চাকরিতে যোগদানের পূর্বেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। নথিতে উল্লেখ করা হয়, ৩০ অক্টোবর ২০২১ তারিখে চাকরিতে যোগদানের আগে ৭ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক গ্রহণ করে কাবিননামা সম্পন্নের মাধ্যমে তিনি প্রথম বিবাহ করেন।

তদন্ত নথিতে আরও উল্লেখ রয়েছে, পরবর্তীতে চাকরিতে যোগদানের পর ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখে একই বিষয়ে আরেকটি কাবিননামা সম্পন্ন করা হয়, সেখানে দেনমোহরের পরিমাণ উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রথম বিয়ের বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখা হয়। পরবর্তীতে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় স্ত্রী তানিয়া সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন বলে জানা গেছে।

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি তদন্ত করেন। অভিযোগকারী পক্ষের দাবি, তদন্তের পর ২০২১ সালের বিয়ের কাবিননামা বাতিল না করে ২০২৩ সালে নতুনভাবে কাবিননামা সম্পন্ন করে তা জমা দেওয়া হয়।

চাকরিতে যোগদানের আগেই বিয়ে, প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য গোপন করা বা নিয়োগের আগে বৈবাহিক অবস্থার বিষয়ে কোনো বিধিনিষেধ থাকলে তা উপেক্ষা করার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এ ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোন বিধি প্রযোজ্য ছিল কি না, ২০২১ সালে সবুজ মাহমুদের বৈবাহিক অবস্থার বিষয়টি সেনাবাহিনীর কাছে কীভাবে উপস্থাপন করা হয়েছিল এবং পরবর্তীতে কী কারণে ২০২৩ সালে নতুন কাবিননামা সম্পন্ন করা হয়, এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো পরিষ্কারভাবে জানা যায় নাই।

আরও প্রশ্ন উঠেছে, তদন্তের পরও যদি অভিযোগগুলো প্রমাণিত হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে? না কি তদন্ত পর্যন্ত সীমাবদ্ধ রেখে নতুন করে চাকরি করার সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তদবির বানিজ্যের কারণে, এমন প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে!

অভিযোগকারী স্ত্রী তানিয়া বলেন, পারিবারিকভাবে বিরোধ সৃষ্টি হওয়ার পর তিনি সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে তদন্তের পর সবুজ মাহমুদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে না আসায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে সেনাসদস্য সবুজ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না।

তিনি বলেন, “আমি কিছুই জানি না। আমি সরকারি চাকরি করি আর্মিতে। আমার বিষয়টি নিয়ে আমার নাম উল্লেখ করবেন না সংবাদে। এই বিষয়টি নিয়ে যদি আমার নাম উল্লেখ করেন, তাহলে আমার চাকরিটা চলে যাবে।

কী সমস্যা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আপনারা তো সব জানেন।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, ২০২১ সালের কাবিননামা এবং ২০২৩ সালের কাবিননামা সম্পর্কে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

চাকরিতে যোগদানের আগে বিয়ে, বৈবাহিক তথ্য গোপন, যৌতুক গ্রহণ এবং পরবর্তীতে নতুন কাবিননামা করার অভিযোগ সব মিলিয়ে বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, তদন্ত নথিতে বিয়ের বিষয়ে এমন তথ্য থাকার পরও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি কীভাবে হয়েছে এবং সবুজ মাহমুদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? না কি বাংলাদেশ সেনাবাহিনীও চাকরি বানিজ্য করেই রক্ষা করেছে সেনাবাহিনীতে কর্মরত সবুজ মাহমুদকে!

তৃতীয় পর্বে জানাবো সেনাবাহিনীতে কর্মরত সবুজ মাহমুদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিবেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃপক্ষরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

গোপন কাবিননামার অভিযোগ সেনাসদস্য সবুজ মাহমুদের বিরুদ্ধে, অন্যদিকে তদন্ত নথিতে চাঞ্চল্যকর তথ্য

আপডেট টাইম : ১১:২৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬