ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

ইবিতে সোমবার থেকে ভর্তি আবেদন শুরু

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে সোমবার থেকে। চলবে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে। এ বছর ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে- ‘এ’ ইউনিট ৫০০ টাকা, ‘বি’ ইউনিট ১৫০০ টাকা, ‘সি’ ইউনিট ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ ধর্মতত্ত্ব ইসলাম শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ব্যবসায় ও বিজ্ঞান এবং প্রকৌশল প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত মোট ৪টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

এ বছরও ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পাশাপাশি ২০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কর্তন করা হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদনসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

ইবিতে সোমবার থেকে ভর্তি আবেদন শুরু

আপডেট টাইম : ০৮:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯