ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

চিলমারীরতে কিশোরীকে ধ/র্ষ/ণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মা/ম/লা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষায় ওই কিশোরীর প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা গেছে।অভিযুক্ত ব্যক্তির নাম মতিবর ফকির। তিনি চিলমারী উপজেলার ঢুষমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও কিশোরীর পরিবারের সূত্রে জানা যায়, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। এরপর পরিবারের পক্ষ থেকে ঢুষমারা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। একই সঙ্গে আইনি পদক্ষেপ না নিতে পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ করেছেন তারা। কিশোরীর মামা বলেন, “আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিংবা আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

চিলমারীরতে কিশোরীকে ধ/র্ষ/ণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মা/ম/লা

আপডেট টাইম : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬