ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের। যে ছিলেন আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক। শুধু সমর্থকই নয়, এই দলের হয়ে রাজ্যসভার সদস্য হয়ে গিয়েছিলেন সংসদে। এ কারণেই বলে- রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটাই যেন প্রমাণ দিলেন পশ্চিমবঙ্গের ওই অভিনেত্রী।

তৃণমূলত্যাগী তিন রাজনীতিককে আগেই রাজ্যসভার সদস্য করেছে বিজেপি। গুঞ্জন ছিল, কোয়েলও যুক্ত হবেন এই মিছিলে। আজ রবিবার (৪ অক্টোবর) সেই গুঞ্জনই সত্য হয়ে গেল। তৃণমূলের হয়ে যে আসনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার তিনি বিজেপির প্রতিনিধি!

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয় তৃণমূল। তখন থেকেই ভাঙন শুরু হয় দলে। অনেক চেনা মুখ এই দল থেকে সরে এসেছে। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন।

কোয়েলের ছেড়ে দেওয়া সেই আসনেই ১৬ অক্টোবর হবে উপনির্বাচন। আর তাতে বিজেপির হয়ে প্রার্থী থাকছেন খোদ কোয়েল।

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় নিয়েই মনোযোগী ছিলেন কোয়েল মল্লিক। জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তবে এখন কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। পা রেখেছেন রাজনীতির মাঠে। আর সেখানেই দেখালেন ‘দল বদলের’ খেলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

আপডেট টাইম : ০৭:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬