ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা সিটি নির্বাচনে পর্যাপ্ত সময় আছে : ইসি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য এখনও পর্যাপ্ত সময় নির্বাচন কমিশনের (ইসি) কাছে রয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় ঘনিয়ে আসছে, কবে নাগাদ এ দুই সিটিতে ভোট হতে পারে জানতে চাইল মোখলেছুর রহমান বলেন, ‘এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেয়নি। এখনও টাইমফ্রেম (সময় নির্ধারণ) হয়নি। পর্যপ্ত সময় এখনও হাতে রয়েছে। যথাসময়ে জানানো হবে।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে প্রথমবারের মতো নির্বাচন হয় ২০১৫ সালের ২৮ এপ্রিলে। এ দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। ঢাকা উত্তর সিটির নগর পিতা হন আনিসুল হক এবং দক্ষিণের সাঈদ খোকন।

এদিকে ২০১৭ সালের ৩০ নভেম্বর মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হয়। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সেই পদে উপ নির্বাচন হলে নগরপিতা নির্বাচিত হন আওয়ামী লীগের আতিকুল ইসলাম।

ঢাকা দুই সিটির নগর পিতা হিসেবে আনিসুল হক ও সাঈদ খোকন ২০১৭ সালের বছরের ৬ মে শপথ গ্রহণ করেন। অর্থাৎ আগামী ২০২০ সালের মে মাসে পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে এই দুই নির্বাচনের। নির্বাচনি বিধান অনুযায়ী, পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বিধান রয়েছে। এ হিসাবে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মে মাসের মধ্যে এ দুই সিটিতে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর প্রথম অধ্যায়ের ৬ নম্বর ধারা অনুযায়ী, ‘সিটি কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর ইহবে।’

এ আইনের চতুর্থ অধ্যায়ের ৩৪ নম্বর ধারার ‘খ’ উপ ধারা অনুযায়ী, ‘সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী একশত আশি দিনের মধ্যে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকা সিটি নির্বাচনে পর্যাপ্ত সময় আছে : ইসি

আপডেট টাইম : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯