ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনসেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাটলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদবিদ্যুৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদারই সরকারের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য: তিতুমীর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন আল আরবে দুই বাংলাদেশীকে হত্যাকারি ইসলামের শত্রু সৌদি গোত্রবাদি কুফরি সালমানের সেঞ্চুরিতে শুভ সূচনা পাকিস্তানের দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম ত্রিশালে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে প্রশাসন-পুলিশ চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের দরপতনের প্রভাবে সপ্তাহের শুরুতেই চাপে এশিয়ার শেয়ারবাজার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ নিয়ে উদ্বেগ বাড়ায় যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে দরপতন দেখা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এআই প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট চিপ নির্মাতা ও অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারে আবারও চাপ তৈরি হয়েছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা, উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলোতে এ খাতে বিপুল অর্থ বিনিয়োগের বিপরীতে কবে প্রত্যাশিত মুনাফা আসবে—এসব প্রশ্ন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

গত সপ্তাহে বিশ্ববাজারে শেয়ারের দামে ব্যাপক ওঠানামা দেখা গেলেও শুক্রবারের লেনদেন শেষ হয়েছিল মোটামুটি ইতিবাচক অবস্থানে। চলতি সপ্তাহে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান টেসলা ও মেটা তাদের আর্থিক ফলাফল প্রকাশ করবে।

‘নিওক্লাউড’ প্রতিষ্ঠান কোরউইভের বিপুল ঋণের বোঝা নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ কমেছে। একই সময়ে এর কয়েকটি বন্ডের ইল্ড বা মুনাফার হার বেড়েছে, যা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের প্রতিফলন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কোরউইভের আর্থিক অবস্থা নিয়ে আশ্বস্ত করার মতো মন্তব্য করলে শুক্রবার এশিয়ার বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ে। তবে নতুন সপ্তাহের শুরুতে সেই আশাবাদ অনেকটাই ম্লান হয়ে যায়।

বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকেও তাকিয়ে রয়েছেন। পূর্বাভাসের চেয়ে বেশি মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর টানা দ্বিতীয়বার সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারে জল্পনা বেড়েছে।

সুদের হার বাড়লে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণত চাপে পড়ে। কারণ, এসব প্রতিষ্ঠানের অনেকেই বড় বিনিয়োগের অর্থ জোগাতে ঋণের ওপর নির্ভর করে।

ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক কমেছে ২ শতাংশের বেশি। মাইক্রোসফট, এনভিডিয়া, এএমডি ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন এতে বড় ভূমিকা রেখেছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বিশ্লেষক রদ্রিগো ক্যাট্রিল বলেন, ‘যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন শুধু চাহিদা কমে যাওয়ার আশঙ্কার কারণে হয়নি, বরং এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়ে নতুন করে মূল্যায়নের প্রতিফলন এটি।’

তিনি আরও বলেন, ‘ডেটা সেন্টার, চিপ এবং বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে যে বিপুল মূলধন ও অর্থায়ন প্রয়োজন, ভবিষ্যতের আয় দিয়ে তা পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রশ্ন ক্রমেই বাড়ছে।’

যুক্তরাষ্ট্রের বাজারে শুরু হওয়া এই বিক্রির চাপ এশিয়াতেও ছড়িয়ে পড়ে। টোকিওর শেয়ারবাজারে সফটব্যাংক, অ্যাডভানটেস্ট ও টোকিও ইলেকট্রনের দরপতন সূচককে নিচে নামায়।

দক্ষিণ কোরিয়ার বাজারেও চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দরপতনের কারণে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

তাইপে, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। ছুটির কারণে হংকংয়ের বাজার বন্ধ ছিল।

এদিকে, তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ সম্প্রসারিত হয়েছে বলে প্রকাশিত তথ্যে দেখা গেছে। এএফপির পরিচালিত জরিপে করা পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধির হার সামান্য বেশি হলেও বাজারে তাৎক্ষণিকভাবে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি।

বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। সেই বৃদ্ধির পরও সোমবার প্রধান দুটি অপরিশোধিত তেলের বেঞ্চমার্কের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ছিল।

হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ অব্যাহত থাকার লক্ষণ দেখা যাচ্ছে। একই সময়ে ইয়েমেনের হুতিদের হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল স্থাপনাগুলোর জন্য ঝুঁকি তৈরি করছে। এসব পরিস্থিতির মধ্যেই তেলের দামে সর্বশেষ পতন দেখা যায়।

মুদ্রাবাজারে ফ্রান্সের অর্থনীতি নিয়ে উদ্বেগের কারণে ইউরোর দর কমেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বিক্ষোভে ছড়িয়ে পড়া ‘নিয়ন্ত্রণহীন’ সহিংসতার কঠোর সমালোচনা করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জনসেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাটলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদবিদ্যুৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে

ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের দরপতনের প্রভাবে সপ্তাহের শুরুতেই চাপে এশিয়ার শেয়ারবাজার

আপডেট টাইম : ১২:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬