ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

তারেক মাসুদের মা নুরুন্নাহার সংবর্ধনা পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ‘তারেক মাসুদ স্মরণ’ আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ম্যাজিক লণ্ঠন। আজ (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে অনুষ্ঠানটি হবে।

এই স্মরণ অনুষ্ঠানে তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদের সংবর্ধনা প্রদান করবে ম্যাজিক লণ্ঠন। তারেকের মা ও তার বন্ধুর লেখা নিয়ে সম্পাদিত ‘তারেক মাসুদ : শূন্যের ভিতরে এতো ঢেউ’ বইটিরও পাঠ-উন্মোচন করা হবে এই অনুষ্ঠানে। বইটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন ইব্রাহীম খলিল।

গতকাল (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারেক মাসুদের কর্ম নিয়ে বিস্তর আলোচনা হলেও একজন তারেক হয়ে ওঠার লড়াই থেকে গেছে খানিকটা অন্তরালেই। ক্ষণজীবী এই নির্মাতার ব্যক্তি ও কর্মজীবন নিয়ে যতোটুকু জানা যায়, তা অনেকটা দূর থেকে দেখার মতোই। কারণ তারেক সম্পর্কে যেসব তথ্য জানা যায়, সেখানে তার পরিবারের সদস্যদের জানানো তথ্য খুব কমই। জানার সেই আগ্রহ থেকেই আমাদের ছোট্ট এই আয়োজন।’

এই অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে কথাসাহিত্যিক মামুন হুসাইন আলোচনা করবেন এবং তারেক মাসুদকে নিয়ে দিলশাদুল হক শিমুল নির্মিত প্রামাণ্যচিত্র ‘সুলতান’-এর প্রদর্শনী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

ম্যাজিক লণ্ঠন নামে এ সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১১ সালে। জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত এ জার্নালটি প্রকাশ করা হয়। ইতোমধ্যেই ম্যাজিক লণ্ঠনের ১৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

তারেক মাসুদের মা নুরুন্নাহার সংবর্ধনা পাচ্ছেন

আপডেট টাইম : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯