ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দশ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক, সিটিজেন নিউজ: চলতি মূল্য পদ্ধতিতে ২০০৯ সাল থেকে বিগত দশ বছর ধরে বাংলাদেশ প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ স্থান অধিকার করে আছে বলে জানিয়েছেন,
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অর্থমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেকটেটর ইনডেক্স’ শীর্ষক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে একথা বলেন।

২৯ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ২৬টি জিডিপি স্থান অধিকারকারী দেশের পারফর্মেন্স তুলে ধরা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনটিতে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ১৮৮ শতাংশ , চীন ১৭৭, ভারত ১৭৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ ও ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি অর্জন করেছে।

মন্ত্রিসভা বৈঠকে এই অসামান্য সাফল্যের জন্য গোটা দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যহত থাকবে।

এসময় অর্থমন্ত্রী আরো আশা করেন যে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে শিগগিরই জোরালো উদাহরণ স্থাপন করতে যাচ্ছে।

অর্থমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল দিকনির্দেশনায় অর্থনীতিতে আরো ব্যাপক সাফল্য অর্জনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দশ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯