ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের আরও তিনজন মনোনয়ন নিলেন রংপুর-৩ আসনের

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তারা হলেন-রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম ও রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে। ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আ.লীগের আরও তিনজন মনোনয়ন নিলেন রংপুর-৩ আসনের

আপডেট টাইম : ০২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯