ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জামদানি উৎসব শুরু হচ্ছে ঢাকায়

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব শুরু হতে হচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে।

গতকাল (৩ সেপ্টেম্বর) বেঙ্গল শিল্পালয়ের চিলেকোঠায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে উৎসবটি আয়োজন করেছে। উৎসব চলাকালে আগামী ৭ সেপ্টেম্বর দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
বেঙ্গল শিল্পালয়ে জামদানি উৎসবের উদ্বোধন হবে আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৫টায়। এরপর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। তবে রোববার সাপ্তাহিক ছুটি থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.jamdanifestival.com ওয়েবসাইটে।

প্রদর্শনীতে আড়ং, অনন্যা, কুমুদীনি হ্যান্ডিক্রাফটসসহ দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উৎসবে প্রদর্শনীর জন্য আনা হচ্ছে জামদানি কারিগরদের উত্তরাধিকারদের তৈরি জামদানি শাড়ি। এক্ষেত্রে ঐহিত্যবাহী জামদানি সংগ্রহ করে, সেভাবেই কাজ করা হয়েছে। প্রদর্শনীর জন্য এভাবে তৈরি ৮০টি শাড়ির জন্য সময় লেগেছে ৬৪০ সপ্তাহ। এসব শাড়ি তৈরিতে ৪৫ জন ওস্তাদ তাঁতি ও ৫৬ জন সাগরেদ তাঁতি কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, তাঁতি আবুল কাসেম, আড়ংয়ের প্রতিনিধি আশরাফুল আলম, নারী উদ্যোক্তা মনিরা এমদাদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জামদানি উৎসব শুরু হচ্ছে ঢাকায়

আপডেট টাইম : ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯