ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাতীয় রপ্তানি ট্রফি অর্জন প্যারামাউন্ট টেক্সটাইল

অথনৈতিক প্রতিবেদক, সিটিজেন নিউজ: দেশের রপ্তানি বাণিজ্য অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্যারামাউন্ট টেক্সটাইল ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য বস্ত্র খাতে জাতীয় রপ্তানি পদক অর্জন করেন। কোম্পানির পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে উক্ত ট্রফি গ্রহণ করেন।
রপ্তানি তালিকায় আরও নতুন পণ্য যোগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষেই সরকার কাজ করছে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় শিল্পাঞ্চল গড়ে তোলার সময় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে উদ্যোক্তাদের নির্দেশ দেন শেখ হাসিনা। ক্রম অগ্রসরমান বাংলাদেশের বর্তমান উন্নয়ন যাত্রায় গেলো কয়েক বছরের রপ্তানি প্রবৃদ্ধির রেকর্ড নিঃসন্দেহে শক্তিশালী করেছে অর্থনীতিকে; বিশ্ব পরিমণ্ডলে উজ্জ্বল করেছে বাংলাদেশের মুখ।

১০ বছর আগেও যেখানে বার্ষিক রপ্তানির অংক ১৪ বিলিয়নে ঘুরপাক খেয়েছে, তখন গেলো অর্থবছরে দেশের রপ্তানি আয় ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্য রয়েছে ২০২১ সাল নাগাদ ৬০ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ অর্জন করবে রপ্তানি থেকে।

অর্থনীতির এই চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানিকারকদের উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হলো জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানের। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৮ ক্যাটাগরিতে দেশ সেরা ৬৬ জনকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রপ্তানির বাজারে নতুন পণ্য যোগ করার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি কাজে লাগানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নত করতে আমরা সক্ষম হয়েছি। দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, বিনিয়োগ পরিস্থিতি আরও ত্বরান্বিত করতে ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। সচেতন থাকতে বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপরও। প্রধানমন্ত্রী বলেন, শিল্পোন্নয়নের সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের ওপরও খেয়াল রাখতে হবে।

সরকার ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতীয় রপ্তানি ট্রফি অর্জন প্যারামাউন্ট টেক্সটাইল

আপডেট টাইম : ১১:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯