ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা-গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে কথা হয়েছে।
এছাড়া আজকের বৈঠকে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ফার্সি ভাষার শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল সকালে ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনেও অংশ নেবেন ড. জারিফ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট টাইম : ০৮:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯