ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পানি ও মানুষ এ দুটি বাংলাদেশের বড় দুই সম্পদ : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: পানি ও মানুষ – এ দু’টিকে বাংলাদেশের বড় দুই সম্পদ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘বঙ্গবন্ধু-ক্যামব্রিজ পলিসি স্টিমুলেশন ল্যাব’ শীর্ষক কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে ওই দু’টি বড় সম্পদের কথা উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, দুঃখজনক বিষয় হলো আমরা যদি এই সম্পদগুলোর, যেমন জলজ সম্পদগুলোর ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি তবে তা রাষ্ট্রের দুর্ভোগের কারণ হয়ে ওঠতে পারে। একইভাবে, আমরা যদি বিশাল জনগোষ্ঠীর লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি তবে আমরা এই মানবসম্পদের সুফল পাবো না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান। আমাদের জনসংখ্যার ৪৯% এর বয়স ২৫ বছরের কম। ৪৫ বছরের কম বয়সী লোকের সংখ্যা আমাদের মোট জনসংখ্যার ৭৫%।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ পরিকল্পনার অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এত দূর এগিয়েছে। এক সময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো এবং যাকে নিয়ে কোনো আশা ছিল না, সেই বাংলাদেশই এখন সম্ভাবনাময় অর্থনীতির দেশ।

তিনি বলেন, ব্রিটিশ স্পেক্টাটর সূচক অনুযায়ী ২০০৯ সাল থেকে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার ১৮৮%। এটি বিশ্বে সর্বোচ্চ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পানি ও মানুষ এ দুটি বাংলাদেশের বড় দুই সম্পদ : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯