ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সারা আলি খান রোষের মুখে

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গণেশ চতুর্থীতে অনেক বলিউড তারকাদের মতো পুজোর ছবি শেয়ার করেছেন সাইফ আলি খানের মেয়ে অভিনেত্রী সারা আলি খান। কিন্তু সে ছবি প্রচার হতেই নায়িকার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলে শেয়ার করেছিলেন সারা। তার জেরে কিছু নেটিজেনের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী।

সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। তিনি নিজেও এখন বলিউডের প্রিয় অভিনেত্রীদের অন্যতম। গণেশ চতুর্থীর দিন মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন মা-মেয়ে। সেখানকারই ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সারা ক্যাপশন করেছিলেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া! আশা করি গণেশজি সব বাধা দূর করে হাসি, ইতিবাচক চিন্তা ও সাফল্যে ভরিয়ে দেবে জীবন।’

এই পোস্ট দেখে নেটিজেনদের কটূক্তি, ‘একজন মুসলিম হয়ে কীভাবে গণেশ পুজো করলেন সারা? অনেকে আবার লিখেছেন, ‘আপনার লজ্জা করে না? মহরমের মাসে গণেশ পুজো করলেন। আপনি কি মুসলিম নামে কলঙ্ক।’

যদিও সারা এখনও এসব সমালোচনা ও মন্তব্য নিয়ে মুখ খোলেননি। তবে তার ভক্তরাই সমালোচনাকারীদের বিপক্ষে সারার হয়ে কথা বলেছেন। অনেকে সারাকে উৎসাহ দিয়ে লিখেছেন, ‘আমরা সারাকে সমর্থন করব।’

গেল ঈদুল আযহায় মা অমৃতাকে সঙ্গে নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছিলেন সারা আলি খান। এদিকে গণেজ পুজোয় নেচে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছেন সালমান খানও। তবে ভাইজানের নাচ নিয়ে কোনো প্রশ্ন তোলেননি কেউই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সারা আলি খান রোষের মুখে

আপডেট টাইম : ০২:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯