ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রংপুর-৩ : বিএনপির মনোনয়ন ফরম নিলেন বাবলা-মিজু

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে দুই জনের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদে কাছ থেকে কাওসার জামান বাবলার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। শহিদুল ইসলাম মিজুর পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন। দশ হাজার টাকার বিনিময়ে প্রতিটি ফরম সংগ্রহ করা হয়।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের আজকের মধ্যেই ফরম সংগ্রহ করতে হবে বলে জানান রিজভী।

আগামীকাল মনোনয়ন ফরম জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আগামী পরশু (শনিবার) দলের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরম বিতরণের সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মো. আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রংপুর-৩ : বিএনপির মনোনয়ন ফরম নিলেন বাবলা-মিজু

আপডেট টাইম : ০৯:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯