ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রওশন ও কাদের নিজেদের বিরোধ মেটাবেন : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ: সংসদে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি চাওয়া জাতীয় পার্টির জিএম কাদের ও রওশন এরশাদ নিজেদের বিরোধ মিটিয়ে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। স্পিকার বলেন, এ বিষয়ে সংসদের কার্যপ্রণালী বিধির আলোকে সিদ্ধান্ত হবে।

বিরোধীদলীয় নেতার স্বীকৃতি ইস্যুতে স্পিকারের কাছে জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দেবর ও ভাবির সম্পর্ক এখন তেলেবেগুনে। গত মঙ্গলবার জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করে সংসদে চিঠি দেন দলের কয়েকজন। পরের দিন বুধবার রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য চিঠি দেয় জাতীয় পার্টির আরেক অংশ।

গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রশ্নে দুই পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। পার্টির একাংশ রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করায় ‘গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার’ হুমকি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব পাওয়া জিএম কাদের। এর ঘণ্টাখানেক আগেই রওশনের উপস্থিতিতে তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির আরেক অংশ।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সেখানে বলেন, রওশন এরশাদ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে গণতান্ত্রিক উপায়ে স্থায়ী চেয়ারম্যান ঠিক করব।

জাতীয় পার্টির চিঠির প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হবে- জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চিঠি নিয়ে আইন-কানুন খতিয়ে দেখা হবে। আর বিরোধীদলীয় নেতা কে হবেন তা কার্যপ্রণালী বিধিতে বলা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় পার্টির মধ্যকার সমস্যার বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, এটা জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়। আমার দেখার সুযোগ নেই। তবে বিরোধী দলের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে তারা নিজেরাই সমাধান করবেন। আশা করি তারা সমস্যা সমাধান করে আসবেন।

সংসদে বিরোধীদলীয় নেতা মন্ত্রী এবং উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা ও উপনেতার নিয়োগ দেন স্পিকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রওশন ও কাদের নিজেদের বিরোধ মেটাবেন : স্পিকার

আপডেট টাইম : ১০:৪৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯