ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

সুস্মিতা সেন বিচারক হয়ে আসছেন বাংলাদেশে

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউড ডিভা সুস্মিতা সেন। ১৯৯৪ সালে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। সেই মুকুট মাথায় নিয়েই তার বলিউড যাত্রা। একে একে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। কাজ করেছেন শাহরুখ খানসহ বি টাউনের সেরা নায়কদের সঙ্গেও।

বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। দেখা মেলে নানা রকম রিয়েলিটি শোতে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সুন্দরী প্রতিযোগিতার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফাইনাল। এর আসরে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ। তারই চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুন্দরী সুস্মিতা।

এরই মধ্যে প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরইমধ্যে আট হাজার প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন বলে শনিবার (৭ আগস্ট) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে আয়োজক কমিটি।

জানা গেছে, মূল প্রতিযোগিতায় থাকবে গ্রুমিং ও ফিল্মিং রাউন্ড। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে আগামী অক্টোবরেরর ২৩ তারিখে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতা মূল আসরে।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা বিষয়ে প্রতিযোগিতার চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘সেরা ১০ জন নিয়ে ফাইনাল হবে সেখানে সুস্মিতা সেনসহ দশজন থাকবেন বিচারকের দায়িত্বে। আমরা আশাকরছি শতভাগ সততার সাথে প্রতিযোগিতা সম্পন্ন করতে পারব।’

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের চেয়ারম্যান রেজওয়ার বিন ফারুক, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ফ্লোরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, ফ্যাশান ডিজাইনার টুটলি রহমানসহ আরও অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

সুস্মিতা সেন বিচারক হয়ে আসছেন বাংলাদেশে

আপডেট টাইম : ১২:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯